বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ০)

বিএনপির শোভাযাত্রা

X

বিএনপির শোভাযাত্রা

৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং তৎকালীন সরকারের পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়।

এর আগে কলেজ মাঠে নির্মিত জিয়া মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফখরউদ্দিন আহমেদ বাচ্চু সহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু ও শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ৫ আগস্ট দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

তিনি নেতা–কর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});