রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভিডিও ফুটেজ দেখে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় জামায়াতে ইসলামী দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে রাসেল ও আজম এজাহারভুক্ত, আর তৃতীয় আরমান দেওয়ান অজ্ঞাত আসামি। এদের রাজনৈতিক পরিচয় অনুযায়ী তারা জামায়াতের নেতাকর্মী।

গতকাল শনিবার মাজারের নিয়মিত ভক্ত রেসমি বেগম ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত জামায়াত ইসলামী দলের ১০০–১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)।

বাদী জানান, গত ১৪ মে রাতে মাজারে জিয়ারত ও মানতের সময় আসামিরা লাঠিসোঁটা নিয়ে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর হামলা চালান। এতে ভক্তরা গুরুতর জখম হন, মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং মোমবাতির প্লেট ভাঙচুর করা হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত পৌঁছেছে।

বাদী জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানী চালায়। এক আসামি লাঠি দিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে। এছাড়া হামলাকারীরা জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে।

উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, “মামলার বিষয়ে আমরা কাজ করছি এবং ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।