ভূঞাপুরে গাছের চারা বিতরণের উদ্বোধন করলেন এমপি সালাম পিন্টু

ভূঞাপুরে গাছের চারা বিতরণের উদ্বোধন করলেন এমপি সালাম পিন্টু

ভূঞাপুরে গাছের চারা বিতরণের উদ্বোধন করলেন এমপি সালাম পিন্টু

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ০)

এমপি সালাম পিন্টু

X

এমপি সালাম পিন্টু

টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ ২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪’শ কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪’শ কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে রয়েছে ৭৮০টি আম, ১৩০টি জলপাই এবং ৪৯টি জামের চারা। এছাড়াও উপকারভোগীদের মধ্যে জৈব সার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ উপজেলা প্রশাসন, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।