রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভূরুঙ্গামারীতে কোরবানির চামড়া সংরক্ষণে ১৪ টন লবণ বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদরাসা) এই লবণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহসিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “কোরবানির চামড়া জাতীয় সম্পদ। সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ না করলে প্রতি বছর কোটি কোটি টাকার ক্ষতি হয়। এ বছর সরকার চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত পরিমাণে লবণ ব্যবহার করলে চামড়া নষ্ট হবে না।”

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, পশু জবাইয়ের পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে বর্জ্য ফেললে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। ইমাম, খতিব, মাদরাসা প্রধান ও এতিমখানাসহ জনপ্রতিনিধিদের সচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন