কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ, গরীব ও অসহায় জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এসময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ জন অসহনীয় ও দুস্থ পরিবারের সদস্যের মধ্যে ৩লাখ ৯৯ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।