শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী ক‍্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১ জন। এই ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার ( ৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদোগ্যে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের  সরকার পাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান এর নেতৃত্বে  এই ক‍্যাম্পেইনে এলাকার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

তারা মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। এই কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত ১ জন কর্মী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন। 

আহত ব্যক্তি একই এলাকার মৃত রফাতউল্যার ছেলে গোলজার হোসেন(৪৭)।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায়  আহত ব্যক্তিকে উদ্ধার করে  ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন মাদক ব‍্যবসায়ী ওই পরিবারের ৪ জন সদস‍্য নাছির উদ্দিন (৫২) ও তার ৩ ছেলে রমজান আলী(৩২), হযরত আলী (২৮), কফিল উদ্দিন (২০) এদের নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রত‍্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, এই পরিবারটি প্রকাশ‍্যে মাদক ব‍্যবসা করে। এলাকাবাসী অনতিবিক্ষম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের  গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মাদক বিরোধী ক‍্যাম্পেইন থেকে ফেরার পথে আমার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত‍্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});