ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

ভেড়ামারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা অগ্নিবীণা শিক্ষা উদ্যান উদ্যোগে শনিবার বিকালে স্থানীয় ইয়া ইয়া ফ্রুট পার্কে এইচ.এস.সি ব্যাচ–২০২৬-এর বিদায় অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা অগ্নিবীণা শিক্ষা উদ্যানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা বিজেএম কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহানুর হোসেন, ভেড়ামারা অগ্নিবীণা শিক্ষা উদ্যানের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন, মাহামুদুল হক মিলন প্রমুখ।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।