সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভেড়ামারায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব: বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ভেড়ামারায় বালুঘাট নিয়ে দ্বন্দ্ব: বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ হার্জিঞ্জ ব্রিজ এলাকায় রোববার বিকালে বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বিক্রির উদ্দেশ্যে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তাঁর পিঠে গুলি করা হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়েও আঘাত করা হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা আছে। তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্ব নিয়েই এই ঘটনা। ঘটনার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তাঁরা কাউকে চিনতে পারেননি।’ খোঁজ নিয়ে জানতে পেরেছি, খুঁটিবগাড়ি বালুমহাল নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ পাইনি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});