ভেড়ামারায় মাদকদ্রব্যসহ আটক-২

ভেড়ামারায় মাদকদ্রব্যসহ আটক-২

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ আজ বুধবার সকালে কাজীহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো ভেড়ামারার কাজীহাটা এলাকার ওলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (৩২) ও মৃত খলিল মন্ডলের ছেলে হাবু  হোসেন (৪৫)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, উপজেলার কাজীহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৩৪ বোতল এসকুফ, ৪ কেজি গাঁজা,পরিবহনের জন্য ব্যবহৃত ২ টি মোটর সাইকেলের ট্রাংকিসহ ২জন কে আটক করেছে। আটককৃতরা হলো ভেড়ামারার কাজীহাটা এলাকার ওলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (৩২) ও মৃত খলিল মন্ডলের ছেলে হাবু  হোসেন (৪৫)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে|।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।