ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত ও ৪ হাজার ৩০০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায়।

বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির রাজধানী কারাকাসে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেইয়ো বলেছেন, ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় ১০০-এর বেশি ভবন ধসে পড়েছে। এছাড়া ওই এলাকার ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।