মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভ্যান ছিনতাইয়ের জন্যই কিশোর সাকিবকে হ*ত্যা


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ফরিদপুরে কিশোর অটোভ্যানচালক মো. সাকিব আল হাসান হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনের দাবি করেছে পুলিশ। অটোভ্যান ছিনতাই করে হত্যার ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোভ্যানটিও।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈড় গ্রামের সাইফুলের ছেলে শাহিন আলম ইমন (২৮) এবং পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারের ভাঙারি ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন (৪৫)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুর হাসান মাসুদ।

ওসি বলেন, গত রোববার বিকেলে উপজেলার মাজাট গ্রামের বড়াল নদী থেকে সাকিবের মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও পুলিশের নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত শাহিন আলম ইমন বর্তমানে ফরিদপুরের দিঘুলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিঘুলিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিবকে মাথায় আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে ছিনতাই করা অটোভ্যানটি মাত্র ৯ হাজার টাকায় ধানুয়াঘাটা বাজারের ভাঙারি ব্যবসায়ী মুক্তার হোসেনের কাছে বিক্রি করেন তিনি।

শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ধানুয়াঘাটা বাজারের মুক্তার হোসেনের দোকান থেকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। চোরাই ভ্যান কেনার অভিযোগে মুক্তার হোসেনকেও এ মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, নিহত সাকিবের বাবা হারিছ উদ্দিন ফরিদপুর থানায় হত্যা মামলা করেছেন।

ওসি মনজুরুর হাসান মাসুদ জানান, গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আরও কোনো ব্যক্তি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});