বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনপুরায় হামে প্রাণ গেল ৮ বছরের শিশুর


অক্টোবর ১৪, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার মনপুরা উপজেলায় হামে আক্রান্ত হয়ে মোসা. আছিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

শিশু আছিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার বাসিন্দা ইসমাইলের মেয়ে।

জানা গেছে, হামে আক্রান্ত আছিয়াকে গত ১৩ অক্টোবর মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কবির সোহেল বলেন, হামে আক্রান্ত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থাতেই বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। কোনো শিশুর জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});