ভোলার মনপুরা উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।