মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালপুরে অবৈধ মাটি পরিবহনের অভিযোগে মামলা, আটক ৪


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে ২টি ড্রাম ট্রাকসহ চারজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে লালপুর থানাধীন চিনির বটতলা নামক স্থানে ঈশ্বরদী-বাঘাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ.জে মিন্টুর নেতৃত্বে একটি দল নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে চিনির বটতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় ঈশ্বরদী থেকে বাঘাগামী মহাসড়কে অবৈধভাবে খননকৃত ভরাট মাটি পরিবহনকালে দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকে থাকা চারজনকে আটক করা হয়।

​আটককৃতরা হলেন— পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পেয়ারাখালী গ্রামের মোঃ কাউসার আলী প্রামানিক (৩০), সারাঘাট গ্রামের মোঃ শরিফুল ইসলাম (২২) ও মোঃ বাঁধন (২০) এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর। ​এ বিষয়ে লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর-২৯, তারিখ: ২৯/০৯/২০২৬) রজু করা হয়েছে।

​আজ (২৯ সেপ্টেম্বর) আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});