রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন ৫ জন, আলোচনায় যারা…

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারের সার্বিক কার্যক্রমে আরও গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফর শেষে তিনি এই সম্প্রসারণ করতে পারেন বলে সূত্র জানিয়েছে। 

সরকার গঠন করার ৪ মাস পার হওয়ার পরপরই নতুন মুখ যুক্ত হওয়ার বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 

বাজেট অধিবেশনের আগেই অন্তত পাঁচজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু এখন সূত্র জানাচ্ছে বাজেট অধিবেশনের পর এই উদ্যোগ নেয়া হতে পারে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরও ৪৯ জন। সরকারের শুরুর সময়ে প্রশাসনিক সমন্বয় ধরে রাখতে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দুই থেকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 

তবে কাজের পরিধি বেড়ে যাওয়ায় যথাযথভাবে দায়িত্ব পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

এমন অবস্থায় নতুন পাঁচ মুখকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। 

যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন— পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এ ছাড়া নোয়াখালী অঞ্চল থেকে আরও একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম এসেছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু সময় ও আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});