বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের ৬ মাসের কারাদণ্ড


অক্টোবর ৭, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় রাজন নামে এক আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগভুক্ত আরও ৫২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১০০ থেকে ১৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দির এলাকায় প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে মন্দিরের প্রতিমা, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুটের অভিযোগও করা হয়। এ ছাড়া মন্দিরে উপস্থিত লোকজনকে মারধর, নারীদের সঙ্গে অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় মন্দিরের সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত রাজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর ৫২ আসামিকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালত মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});