মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ, জরিমানা আড়াই লাখ টাকা

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর উপজেলার চক শ্যামরামপুর এলাকায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা একটি অবৈধ সিসা গলানোর কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার, ৯ জুন, এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাঃ সাব্বির হুসাইন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাটির কার্যক্রম পরিদর্শন করে দেখা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেখানে সিসা গলানোর কাজ চলছিল। ফলে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল এবং এলাকাবাসী দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে দায়ের করা দুটি পৃথক মামলায় দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে নদীতীরবর্তী এলাকায় অবৈধভাবে স্থাপিত অস্থায়ী সিসা কারখানাটি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। পাশাপাশি সিসা গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে, যাতে ভবিষ্যতে একই স্থানে পুনরায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা না যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী শিল্পকারখানা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রম এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান বজায় রাখবে বলেও জানানো হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।