রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ দুজন পলাতক

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ দুজন পলাতক

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর ঢাকা কমলাপুর কাস্টমস হাউসের সদস্য (সিপাহী) রায়হান তালুকদারের (নিহত) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোয়াইতপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রায়হান তালুকদার উপজেলার সোয়াইতপুর গ্রামের মরহুম ছিদ্দিকুর রহমানের কনিষ্ঠ ছেলে। তিনি ঢাকা কমলাপুর কাস্টমস হাউসে সদস্য (সিপাহী) হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হন রায়হান। ২৭ জুলাই অফিস সূত্রে বিষয়টি জানতে পারেন তার চাচাতো বোন প্রভাষক নাজমুন নাহার বিউটি। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়ে রায়হানের বড় ভাই নুরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৮৮, তারিখ: ২৭ জুলাই ২০২৬) করেন। জিডির পরপরই পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও জিতুলের নাম সামনে আসে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। রাজু মির্জার গ্রামের বাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে বলে জানা গেছে।

এদিকে, একমাত্র ছেলের মরদেহ উদ্ধারের খবর শুনে ৮০ বছর বয়সী মা রাহেলা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে পুরো সোয়াইতপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ফুলবাড়ীয়া থানার পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});