বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


অক্টোবর ৭, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের হিসাবে, সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন ধরে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

বুধবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন ঘটনাস্থলের কাছে জড়ো হলেও সেখানে পুলিশ উপস্থিত থাকায় তখন কোনো সংঘর্ষ হয়নি। পরে দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তাহিরপুরের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, মঙ্গলবার রাতে মাইকিংয়ের পর বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। এ কারণে সকালে কোনো সংঘর্ষ হয়নি। দুপুরে এক পক্ষ নৌকাযোগে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যারা সংঘর্ষে উসকানি দিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এলাকায় পুনরায় সংঘর্ষের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});