রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঁচা তরকারির পাইকারি বাজারে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাজারে দৃশ্যমান কোনো টোল চার্ট না থাকায় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

স্থানীয় কৃষকদের দাবি, বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি ও কৃষিপণ্য বিক্রির জন্য নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে আদায়কৃত টাকার কোনো বৈধ রসিদ বা সরকার অনুমোদিত টোল তালিকা দেখানো হচ্ছে না। ফলে প্রকৃত টোল কত এবং অতিরিক্ত কত টাকা নেওয়া হচ্ছে, তা বুঝতে পারছেন না ক্রেতা, বিক্রেতারা।

কৃষকরা জানান, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এমনিতেই তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তার ওপর অতিরিক্ত টোল আদায়ের কারণে লাভের অংশ আরও কমে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বাজারে আসা কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন,প্রতিদিনই আমাদের কাছ থেকে বেশি টোল নেওয়া হচ্ছে। কিন্তু কোথাও টোল চার্ট টাঙানো নেই। কত টাকা নেওয়ার নিয়ম, সেটাও আমরা জানি না।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি  হাট-বাজারে ইজারা শর্ত অনুযায়ী টোল রেট  দৃশ্যমান স্থানে প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মহাদেবপুরের এই বাজারে তা না থাকায় টোল আদায়ে অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে।তাই ইজারা শর্ত লংঘন করাই ইযারা বাতিলের দাবি করছে সচেতন মহল। 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি এবং বাজারে সরকার নির্ধারিত টোল তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন