বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মহাসড়কে মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মাওয়া মহাসড়কে মোটরসাইকেল ছিনিয়ে নিতে ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় যুবকের সাথে থাকা এক নারী আরোহী আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি। ঘটনার পর ঘাতক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।

মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানীর পোস্তগোলা শ্যামপুরের শফিকুল ইসলাম মাসুদের ছেলে নিহত পবন রাতে এক নারী সঙ্গীকে নিয়ে ঢাকা মাওয়া হাইওয়ের আব্দুল্লাহপুর ব্রিজের উপরে দিয়ে যাওয়ার সময় চলন্ত অবস্থায় মোটরসাইকেলটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তিনি দ্রুতগতির গাড়িটি নিয়ে সঙ্গীসহ মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পবনকে মৃত ঘোষণা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম জানান, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। জানতে পেরেছি তারা দুটি গাড়ি নিয়ে পাঁচজন রাতে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিল। এটা কি নিছক ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকান্ড বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন