শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ, যা জানা গেল

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ, যা জানা গেল

ডিম ভেঙে প্রতিবাদ

X

ডিম ভেঙে প্রতিবাদ

ডিমের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন পোলট্রি খামারিরা। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভেঙে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত, মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবি জানান তারা।

আজ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় শিমুলতলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৫০ জন খামারি অংশ নেন।

মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, মুরগির খাদ্য ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে প্রতিটি ডিম উৎপাদনে তাদের খরচ পড়ছে প্রায় ৯ টাকা ৮০ পয়সা। অথচ পাইকারদের কাছে প্রতিটি ডিম বিক্রি করতে হচ্ছে মাত্র সাড়ে ৭ টাকায়। ফলে প্রতিটি ডিমে প্রায় আড়াই টাকা লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে সিন্ডিকেটের কারণে ভোক্তাদের খুচরা বাজারে বেশি দামে ডিম কিনতে হচ্ছে।

খামারিদের ভাষ্য, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। এতে হাজার হাজার প্রান্তিক খামারি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়েছেন। তাদের দাবি, বাজারের সিন্ডিকেট ভেঙে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

প্রতিবাদ কর্মসূচিতে খামারিদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল ডিমের দামের ঊর্ধ্বগতি, ডিমের দামে খামারিদের ক্ষতি, ডিম খেলে পুষ্টি মেলে, খামারিরা কেন ঋণের জালে?, ডিমের দাম কমল কেন, জবাব চাই। এছাড়া একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, যে দেশে ভালো মানের একটি সিগারেটের দাম ২৩ টাকা, সেই দেশে একটি ডিমের দাম সাড়ে ৭ টাকা হয় কীভাবে?

তেলিহাটি ইউনিয়নের লোহাই বাজার এলাকার খামারি রাসেল প্রধান বলেন, দিন-রাত পরিশ্রম করে ডিম উৎপাদন করছি, কিন্তু লাভ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে দেশের পোলট্রি শিল্প বড় সংকটে পড়বে।

শ্রীপুর উপজেলা পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন বলেন, মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু ডিমের দাম বাড়ছে না। গত প্রায় ছয় মাস ধরে খামারিরা ধারাবাহিকভাবে লোকসান গুনছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});