সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাধবপুরে পরিবেশ দূষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাধবপুরে পরিবেশ দূষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৫৫ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা না করে পরিবেশ দূষণ এবং দুর্গন্ধ ছড়ানোর অভিযোগে দুইটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় এবং এর ফলে দুর্গন্ধ ও বর্জ্যে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই ধরনের অভিযোগে জগদীশপুর এলাকায় অবস্থিত বি এইচ এল সিরামিকস কোম্পানিকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত না করলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});