সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাধবপুরে রাস্তার পাশে নবজাতক

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু। 

সোমবার (৬ জুলাই) ভোরে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা নবজাতকটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});