মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মানিকগঞ্জে হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ রফিক সড়কের চাঁন মিয়া লেন এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শহরের চাঁন মিয়া লেন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার গাজী খায়রুল হুদা ফারুকের ছেলে গাজী তাসফিকুল হুদা আবীর (৩৮) এবং দাশড়া বাজার টিনপট্টি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সেতু তালুকদার (৩৯)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় গাজী তাসফিকুল হুদা আবীরের কাছ থেকে ২ গ্রাম এবং সেতু তালুকদারের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ ৩ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন