খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) সকালে উপজেলার গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখে অপু নামের এক কিশোর পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
মানিকছড়ি থানার এসআই সৈয়দ আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে নিহত ব্যক্তি একজন মানুষিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তি আইনী কার্যক্রম চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।