শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মান্দায় চোলাই মদের উপাদান ও নগদ টাকাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ ডলি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মান্দায় চোলাই মদের উপাদান ও নগদ টাকাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ ডলি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) ও মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকাসহ ডলি রানী ঋষি নামের এক ‘মাদক সম্রাজ্ঞী’কে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে তার স্বামী সমোর সাহা ওরফে সুমন পালিয়ে যান।

শুক্রবার (২৬ জুন) রাত পৌনে আটটার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ ঋষি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ডলি রানী ওই এলাকার পলাতক আসামি শ্রী সমোর সাহা ওরফে সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সান্যালের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই মোকাররম হোসেন, এএসআই রবিউল ইসলাম, এএসআই শামসুল আলম, এএসআই ময়নুল ইসলাম ও পুলিশের একটি দল ঋষি পাড়ায় অভিযান চালায়। 

এ সময় ডলি রানী ও সুমনের বাড়ির আঙিনায় তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লিটার চোলাই মদের উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। একই সঙ্গে ডলির হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এই ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ডলি ঋষিকে শনিবার (২৭ জুন) আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});