সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন

দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক মতামত-নিবন্ধে সতর্ক করা হয়েছে, এআই-চালিত ডিপ ফেক স্থির যাচাই-ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। আর পাসওয়ার্ড বদলানো যায়, মুখ বদলানো যায় না।

সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন

বেলা ১১টা। মোবাইলের দোকানে নতুন সিম কার্ড নিতে এসে শরীফ (ছদ্মনাম) শুনলেন, ‘ভাই, আঙুলের ছাপ দিন।’ একদিন হয়তো শোনা যাবে, ‘মুখটা ক্যামেরার দিকে ঘোরান, একটু মাথা নাড়ুন, একটু হাসুন।’

সম্প্রতি এক প্রতিবেদনে দেখা যায়, বিটিআরসি মোবাইল অপারেটরদের একটি প্রস্তাব অনুমোদন করেছে, যাতে সিম নিবন্ধনে মুখের তাৎক্ষণিক ‘লাইভনেস’ যাচাই পরীক্ষামূলকভাবে চালু হবে। লাইভনেস চেক বা সামনে জীবিত মানুষ আছে কি না, তা যাচাই আসলে ছবি, পর্দা, ভিডিও, মুখোশ কিংবা ডিপ ফেক দিয়ে ধোঁকা দেওয়া ঠেকানোর কৌশল। এখন নিবন্ধনের জন্য গ্রাহককে কাস্টমার কেয়ারে যেতে হয়, নতুন ব্যবস্থায় ঘরে বসেই স্মার্টফোনে করা যেতে পারে।

ব্যাংক ও আর্থিক খাতেও ইলেকট্রনিক গ্রাহক পরিচিতি যাচাই বা ই-কেওয়াইসি বাড়ছে। বিএফআইইউ গত মার্চে নির্দেশনা হালনাগাদ করে বিমা ও পুঁজিবাজার প্রতিষ্ঠানের জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে।

ঝুঁকিটা কোথায়?

দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক মতামত-নিবন্ধে সতর্ক করা হয়েছে, এআই-চালিত ডিপ ফেক স্থির যাচাই-ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। আর পাসওয়ার্ড বদলানো যায়, মুখ বদলানো যায় না।

আপনার করণীয়—

১. পরিচয় যাচাইয়ের জন্য শুধু অফিশিয়াল অ্যাপ বা শাখা ব্যবহার করুন।

২. মুখের ছবি বা এনআইডির কপি অচেনা লিংকে দেবেন না।

মুখ কি পাসওয়ার্ড, নাকি অনেক সাবধানতা স্তরের একটি স্তর? নিরাপত্তা আসলে যন্ত্র বনাম মানুষের নয়, স্তরে স্তরে সতর্কতার।

l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো · তথ্য-প্রযুক্তি