চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এভারটনের বিরুদ্ধে ম্যাচ চলাকালে মাথায় ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হিল ডিকিনসন স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চোটের তীব্রতার কারণে মাঠে প্রায় নয় মিনিট চিকিৎসা চলে এই আর্জেন্টাইন তারকার। শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে হাওয়ায় ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে এভারটনের জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মুখে ও মাথায় প্রচণ্ড ধাক্কা লাগে মার্তিনেজের। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর শেষ পর্যন্ত তাকে স্ট্র্যাচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। আর্জেন্টাইন এই তারকা মাঠ ছাড়লে ৭৪তম মিনিটে তার বদলি হিসেবে নামেন বেলজিয়ান তরুণ মাইক পেন্ডার্স, যার মাধ্যমে প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটল। যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টস নিশ্চিত করেছে, প্রাথমিক চিকিৎসার পর মার্তিনেসকে সরাসরি লিভারপুলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.