মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মার্তিনেস অসাধারণ কোচ, অসাধারণ মানুষ : রোনালদো

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মার্তিনেস অসাধারণ কোচ, অসাধারণ মানুষ : রোনালদো

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সবচেয়ে সমৃদ্ধ স্কোয়াডগুলোর একটি নিয়েও বাদ পড়তে হলো শেষ ষোলো থেকেই। রবের্তো মার্তিনেসকে এই আসরে ব্যর্থ কোচই বলতে হবে। তবে কোচ ও মানুষ হিসেবে তাকে দারুণ বলেই মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই কোচের সঙ্গে কাজ করে দারুণ উপভোগ করেছেন, বললেন পর্তুগালের অধিনায়ক।

২০২৩ সালে পর্তুগালের কোচের দায়িত্ব নেন মার্তিনেস। পরের বছর ইউরোতে তার দল বাদ পড়ে যায় কোয়ার্টার-ফাইনাল থেকে। গত বছর অবশ্য উয়েফা নেশন্স কাপে স্পেনকে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। এবার বিশ্বকাপে সেই স্পেনের কাছে হেরেই বিদায় নিতে হলো কোয়ার্টার ফাইনালের আগে।

আর এই ম্যাচ দিয়ে শেষ হলো পর্তুগালের কোচ হিসেবে তার মেয়াদও। আগেই বলেছিলেন, বিশ্বকাপের পর দায়িত্বে থাকতে আগ্রহী নন তিনি। বাদ পড়ার পর ৫২ বছর বয়সি কোচ নিশ্চিত করেছেন, মেয়াদ বাড়াবেন না তিনি।

পর্তুগালের স্কোয়াডে তারকার যতটা ছড়াছড়ি, শক্তির যে গভীরতা, তাতে ভালো একজন কোচ এই দলকে দারুণ ফলাফল এনে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকেই। দলের ব্যর্থতায় কোচের দিকে আঙুল তোলার লোকের অভাবও নেই।

তবে বাইরের আলোচনা যেমনই থাকুক, রোনালদো মুগ্ধ মার্তিসেনের প্রতি। তার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে। তিনি একজন অসাধারণ কোচ, একজন অসাধারণ মানুষ, এবং পর্তুগালের জন্য তিনি যা করেছেন তা প্রশংসার যোগ্য। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি…।”

মার্তিনেস বিদায় নিচ্ছেন, রোনালদো এখনও নিশ্চিত নন। আন্তজাতিক ফুটবলে তাকে আবার দেখা যেতেও পারে। তবে বিশ্বকাপে যে আর ফিরছেন না, তা নিশ্চিত করেই দিয়েছেন ৪১ বছর বয়সি তারকা।

শেষ বিশ্বকাপে পথচলা এত দ্রুত থেমে যাওয়া হতাশ রোনালদো। তবে গর্ব নিয়েই বিদায় নিচ্ছেন, বললেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলস্কোরার। বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা সবসময়ই দুঃখজনক। এটা বিশ্বকাপ। দলটা কেবল নিজেদের ফিরে পেতে শুরু করেছিল। আমার মতে, আমরা ভালো খেলেছি। ফলাফল আজকে যেকোনো দিকেই যেতে পারত, কিন্তু এটাই ফুটবল। আমাদের ঘুরে দাড়িয়ে এগিয়ে যেতে হবে।”

“এভাবে বাদ পড়াটা হতাশাজনক, কিন্তু আমরা মাথা উঁচু করেই চলতে পারি।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});