শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে কোকো স্মৃতি ফুটবলের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে কোকো স্মৃতি ফুটবলের উদ্বোধন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মুকসুদপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা সেলিম।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাহিদুল ইসলাম মুন্সী, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম. মিঠু লস্কার, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজী। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় ফুটবল ধারাভাষ্যকার জাহিদুল ইসলাম বোরহান ধারাভাষ্য প্রদান করেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খান্দারপাড়া ইউনিয়ন ও মোচনা ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মোচনা ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});