শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মুকসুদপুরে জমে উঠেছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুরে জমে উঠেছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৫:০৯ পিএম  (ভিজিট : ৩)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর পরিবেশে চারটি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। 

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের দল অংশ নিয়েছে। প্রতিদিন হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠগুলো মুখর হয়ে উঠছে প্রাণচাঞ্চল্যে। টুর্নামেন্টকে ঘিরে উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নু জানান, মুকসুদপুর মিনি স্টেডিয়াম, গোবিন্দপুর মাদ্রাসা মাঠ, বাটিকামারী ইবাদতের মাঠ এবং ননীক্ষীর স্কুল মাঠে একযোগে খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভেন্যুতে দুটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও বাটিকামারী ইবাদতের মাঠে তিনটি টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় জনগণের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান। গত ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম।

টুর্নামেন্টের সার্বিক তদারকি ও ব্যবস্থাপনায় প্রতিদিন মাঠে উপস্থিত থাকছেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ও ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ূম মুন্সী এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া প্রতিদিন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছে। 

আয়োজকদের প্রত্যাশা, নির্ধারিত সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন হবে এবং স্থানীয় ফুটবলের বিকাশে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});