শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেয়র প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুর রহমান তালুকদারের

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মেয়র প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুর রহমান তালুকদারের

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ০)

মো. আনিছুর রহমান তালুকদার

X

মো. আনিছুর রহমান তালুকদার

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান তালুকদার। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় পৌরবাসীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন তালুকদার।

এ সময় বক্তব্য দেন কালাই পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম, কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার, অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার (ডলার), আব্দুল কাইয়ুম, বজলুর রহমান, লুৎফর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার বলেন, বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব কালাই পৌরসভা গড়ে তুলতে কাজ করব।

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});