মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


অক্টোবর ১৩, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে হিরা ডেন্টাল কেয়ার ও ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে অনুসরণ না করায় ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কামরুল স্টোরকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে পণ্য মজুদ না করার বিষয়েও সতর্ক করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});