শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মেসির ‘ফাউল’ নিয়ে ফিফায় অভিযোগ আলজেরিয়ার!

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

হ্যাটট্রিক করে বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবেই করেছেন লিওনেল মেসি। সেটা অবশ্য দু:স্বপ্নও হতে পারত। ৩১তম মিনিটে বল দখলের লড়াইয়ের সময় আর্জেন্টিনার ‘নাম্বার ১০’ আইসা মান্দির কাফের ওপর পা দিয়ে আঘাত করেন। এমন ফাউলে মেসি লাল কার্ডও পেতে পারতেন বলে দাবি অনেকের। অথচ রেফারি হলুদ কার্ডও দেখাননি।

এই ফাউল নিয়ে ক্ষুব্ধ আলজেরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মেসি লাল কার্ড না পাওয়ায় ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে তারা।

টুর্নামেন্টে আলজেরিয়ার প্রথম ম্যাচের রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফিফার রেফারি কমিটির কাছে একটি চিঠি পাঠিয়েছে আলজেরিয়ান ফেডারেশন।

আলজেরিয়ার সংবাদমাধ্যমেও রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হচ্ছে। ‘লা পাত্রি নিউজ’ পত্রিকা তাদের সম্পাদকীয়তে প্রশ্ন তুলেছে যে, মেসির কি লাল কার্ড পাওয়া উচিত ছিল না? তারা এই ঘটনাটিকে আর্জেন্টাইন কিংবদন্তির ‘সহিংস আচরণ’ হিসেবে বর্ণনা করেছে।

পাশাপাশি ‘টিএসএ’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৬ বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচে আলজেরিয়া ও আর্জেন্টিনার লড়াইয়ে একটি জঘন্য রেফারিং কেলেঙ্কারি ঘটেছে। পোলিশ রেফারি সাইমন কিংবা ভিএআর কেউই বিষয়টিকে গুরুতর হিসেবে দেখেনি।’

এমনকি আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহারেজও রেফারির সমালোচনায় বলেছিলেন, ‘এই ফাউল অন্য কেউ করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে তাকে।’

এই অভিযোগের জবাব অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে দেয়নি ফিফা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন