বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

‘মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে উঠে গেছে’

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

২০২২ বিশ্বকাপের শেষটা যেখানে করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শুরুটাও যেন সেখান থেকেই করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেছেন আর্জেন্টাইন মহাতারকা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করে আবারও নিজের অসাধারণত্বের প্রমাণ দিয়েছেন তিনি।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার জালে তিনবার বল পাঠিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই তিন গোলের মাধ্যমে তার বিশ্বকাপে মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।

মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসের বিশ্লেষণ অনুষ্ঠানে ইব্রা বলেন, “যদি সে আবারও বিশ্বকাপ জিতে যায়, তাহলে সেটা তার ট্রফি ক্যাবিনেটে আরও একটি শিরোপা যোগ করবে মাত্র। আর যদি না-ও জেতে, তাতেও কিছু আসে যায় না। কারণ সে এখন ফুটবলেরও ঊর্ধ্বে উঠে গেছে।”

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোলটি করেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের হাতে লেগেও জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এরপর ৭৭তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের ঠিক বাইরে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সেই গোলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০২২ সালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। সেই শিরোপার বয়স এখন সাড়ে তিন বছর। তবে ২০২৬ বিশ্বকাপের শুরুতেই তিনি বুঝিয়ে দিলেন, বয়স বাড়লেও তার জাদু এখনো অমলিন।

মেসির এই অনবদ্য পারফরম্যান্স শুধু ইব্রাহিমোভিচকেই নয়, মুগ্ধ করেছে গোটা ফুটবল বিশ্বকে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি যেন জানিয়ে দিলেন, ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করতেই মাঠে নেমেছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।