বুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ম্যাকাই টেস্টে রেকর্ডগড়া বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শরিফুলের

ঢাকা ইনফো২৪
আগস্ট ২৬, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের শেষটা হতাশার হলেও ম্যাকাই টেস্টে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। আর সেই পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৭তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই পেসার দুই ধাপ এগিয়ে পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহকে। এক ধাপ পিছিয়ে তৃতীয় অবস্থানে নেমেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দুই ইনিংসে ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়ে চতুর্থ স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের হয়ে ম্যাকাই টেস্টে এক ইনিংসেই ৭ উইকেট নিয়ে বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার গড়েন শরিফুল। সেই পারফরম্যান্স তাঁকে ৪০৩ রেটিং পয়েন্ট এনে দিয়েছে, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ। র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপের বড় লাফ দিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন তিনি।

তবে বাংলাদেশের অন্য বোলারদের অবস্থানে অবনতি হয়েছে। তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩তম, হাসান মাহমুদ নয় ধাপ নেমে ৪৭তম এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম অবস্থানে রয়েছেন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের কয়েকজনের অবনতি হয়েছে। লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম, মুমিনুল হক পাঁচ ধাপ নেমে ৩৬তম, মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৬৩তম এবং সাদমান ইসলাম সাত ধাপ পিছিয়ে ৬৫তম হয়েছেন। অন্যদিকে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠেছেন। নাজমুল হোসেন শান্ত রয়েছেন ২০তম স্থানেই।

টেস্ট ব্যাটারদের শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য বড় কোনো পরিবর্তন নেই। শীর্ষ তিনে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});