বুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যাচ জিতলেও আইসিসির শাস্তির কবলে বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মিরপুরে সোমবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা। এই ম্যাচে স্লো ওভার রেটের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে আইসিসি বাংলাদেশকে শাস্তি দেওয়ার কথা জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় মেহেদী হাসান মিরাজের দলের ওপর এই শাস্তি আরোপ করেছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির ২.২ ২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বল করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার বিধান রয়েছে।

মেহেদী দোষ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন নেই।

এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন ও ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ আনেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});