শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বারির আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোরে বারির আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের উদ্যোগে ‘আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, কৃষিবিদ আলমগীর বিশ্বাস, ড. মো. আশরাফুল আলম এবং ড. সৈয়দ মো. মিজানুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান ও অরিণ অগ্নিলা রহমান।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম এবং কৃষি সম্প্রসারণের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা প্রয়োজন। তারা  কৃষকের চাহিদাভিত্তিক গবেষণা, আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষির টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

কর্মশালায় খুলনা বিভাগের ১০জেলার বারির বিভিন্ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ এবং কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 

দুই দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});