বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবদল থেকে বহিস্কৃত নেতা এস্কেন্দার আলী আটক

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বহুল সমালোচিত বহিস্কৃত যুবদল নেতা সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটক হওয়ার পর তাকে যশোরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনির আটকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে যশোরের বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলীয় অঙ্গনেও সমালোচনা তৈরি হয়। সম্প্রতি এসব অভিযোগের প্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা। সেই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন