বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা একটি মডেল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

“আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। 

অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে হবে।”  ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় যশোর পৌরসভার চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের অডিট সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনে বিদ্যমান প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি বাউন্ডারি ওয়াল, ইটিপি (Effluent Treatment Plant), প্রয়োজনীয় বাজেট এবং শতভাগ কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে এখন থেকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকল্পসমূহের পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা, পরিবেশগত প্রয়োজন এবং স্থানীয় চাহিদাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, কনসালটেন্ট সংস্থা ‘দি স্কেট লিমিটেড’ ও ‘ওয়েস্ট কনসার্ন’-এর প্রতিনিধি এবং স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন