মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাসকিন, ‘জীবনে ন্যায়বিচার বলে একটা বিষয় আছে’

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাসকিন, ‘জীবনে ন্যায়বিচার বলে একটা বিষয় আছে’

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ০)

নিকোলা রাসকিন।

X

নিকোলা রাসকিন।

বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানোর পর বেলজিয়াম মিডফিল্ডার নিকোলা রাসকিন বলেছেন, জীবনে ন্যায়বিচার বলে একটি বিষয় আছে। আগের ম্যাচে লাল কার্ড দেখার পরও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে খেলার অনুমতি দেয় ফিফা। সেই সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে তিনি মার্কিনিদের বিপক্ষে জয়কে ন্যায়বিচার হিসেবেই দেখছেন।

শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। সাধারণ নিয়ম অনুযায়ী, এমন ঘটনায় এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকে। তবে ফিফার শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পর এই সিদ্ধান্ত নেয় ফিফা।

যদিও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয় ফুটবল বিশ্বে। বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বালোগুনের খেলার যোগ্যতা চ্যালেঞ্জ করে আবেদন করেছিল। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।

মাঠের খেলায় অবশ্য বিতর্কের কোনো প্রভাব রাখতে দেয়নি বেলজিয়াম। ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে রাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘আমি আগেও বলেছি, জীবনে কোথাও না কোথাও ন্যায়বিচার বলে একটি বিষয় আছে। এমন কিছু ঘটতে পারে, সেটিকে আপনি যতভাবেই ব্যাখ্যা করুন না কেন, আমাদের কাছে সেটি ন্যায্য মনে হয়নি।’

তিনি আরও বলেছেন, ‘আজ হয়তো ভাগ্যও আমাদের একটু সহায়তা করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি জেতা এবং সেই বার্তাটিই আমরা মাঠে দিতে চেয়েছি।’

জয়ের পর বেলজিয়ামের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোমেলু লুকাকুর উদযাপনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, এবার এটাও বাতিল করে দেখান। যা বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনাকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});