সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন মোজতবা খামেনি?

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের হামলায় মারা গেছেন মোজতবা খামেনি?

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ০)

জানাজায় তিন ছেলে থাকলেও মোজতবা ছিলেন অনুপস্থিত

X

জানাজায় তিন ছেলে থাকলেও মোজতবা ছিলেন অনুপস্থিত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার পিতার জানাজায় রহস্যজনকভাবে অনুপস্থিত ছিলেন। দেশটির সিনিয়র কর্মকর্তারা এবং লাখো মানুষ প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান।

আলী খামেনির অন্য তিন ছেলে- মাসউদ, মোস্তফা ও মেইসাম জানাজায় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং বিপ্লবী গার্ডের প্রধান আহমাদ বাহিদিসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে। এই গুজবও আছে যে, তার বাবাকে হত্যা করা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনিও নিহত হয়েছিলেন।

মার্চের শুরুতে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, তেহরানের বিশাল ধর্মীয় কমপ্লেক্স ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে রাখা কফিনগুলোর পাশে মোস্তফা, মেইসাম ও মাসউদ খামেনি জানাজার নামাজ আদায় করছেন।

খামেনি এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্য ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সময় পরিচালিত এক বিমান হামলায় নিহত হন।

মোজতবার দেখা নেই কেনো?

২৮ ফেব্রুয়ারির সেই হামলায় আহত হওয়ার পর থেকে মোজতাবা খামেনিকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি এবং তার কোনো নতুন ছবিও প্রকাশ করা হয়নি।

রয়টার্সকে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ওই হামলায় মোজতাবার মুখ বিকৃত হয়ে যায় এবং তার এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। 

এক শোকাহত নারী জানান, তিনি আশা করেছিলেন নতুন সর্বোচ্চ নেতাকে অন্তত জানাজার অনুষ্ঠানে দেখতে পাবেন।

তিনি তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আমি বারবার আশপাশের সবাইকে বলছিলাম, আশা করি মোজতাবা খামেনি নিজেই আসবেন। সেটাই ছিল আমাদের একমাত্র প্রত্যাশা। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});