রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার লক্ষ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)’-এর পরবর্তী পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এ আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ত্যাগ করেন।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-সহ একটি প্রতিনিধিদল ইতোমধ্যেই সেখানে পৌঁছেছে।

বৈঠকে ‘পারমাণবিক ইস্যু’ এবং ‘লেবানন যুদ্ধবিরতি ইস্যু’তে অগ্রগতি হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেখানে পরিস্থিতি আসলে উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল ও লেবানন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ধারাবাহিকভাবে পরিস্থিতি পরিচালনা করতে হবে। মূল লক্ষ্য হলো পুরো অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখা।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, ‘ইরান অপর পক্ষকে তাদের প্রতিশ্রুতি পূরণের দাবি জানাবে।’

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধ করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

তারা জানায়, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালি বন্ধ করেছে। তাদের মতে, এই হামলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যে চুক্তি হয়েছিল, তার লঙ্ঘন।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন