সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ২৬

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ০)

গ্রেপ্তার ২৬

X

গ্রেপ্তার ২৬

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মহানগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২১জুন) সকালে কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকাগামী মহাসড়কে সন্ত্রাসী কর্মকান্ড এবং সরকারী কাজে বাঁধাদান ও হুমকি প্রদানের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে রোববার সকালে মহানগরের বাসন থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে  বলা ‘একটাও সামনে আবি না, মাইরা লামু’ হুমকির ঘটনায় ওই দিন রাতে বাসন থানার এসআই কাজী সামসুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় ৬২ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামি করা হয়েছে। 

বাসন থানার ওসি হারুন অর রশীদ জানান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের সোমবার বিকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

 

এ ছাড়া জিএমপির সদর থানা পুলিশ অপর একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় একই সময় আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মহানগর যুবলীগের ব্যানারে রোববার সকালে একটি বিক্ষোভ মিছিল বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে বের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানা এলাকায় গিয়ে শেষ হয়। 

পথিমধ্যে এক পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে যেতে থাকলে মিছিল থেকে ওই পুলিশকে লক্ষ্য করে হুমকি দিয়ে একধিকবার বলা হয় ‘একটাও সামনে আবি না, মাইরা লামু’।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});