সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে টানা ৪ দিন ছুটি কাটাবেন চাকরিজীবীরা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

যেভাবে টানা ৪ দিন ছুটি কাটাবেন চাকরিজীবীরা

টানা ৪ দিন ছুটির সুযোগ

X

টানা ৪ দিন ছুটির সুযোগ

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ঈদ ও দুর্গা পূজার উৎসব ছাড়াও প্রায়ই টানা তিন-চার দিন করে ছুটি কাটানোর সুযোগ পান। সামনে আরও একবার আসছে সেই সুযোগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী। এদিন সরকারি ছুটি থাকবে।    

ফলে সরকারি চাকরিজীবীদের কেউ যদি পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয়েছিল তৎকালীন ‘স্বৈরাচার’ আওয়ামী লীগ সরকারের। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে পাওয়া সেই ‘দ্বিতীয় স্বাধীনতা’র দিনটি পরের বছর থেকে জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করে ‘অন্তর্বর্তী সরকার’।

বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারও ৫ আগস্টে সরকারি ছুটি বহাল রেখেছে। কিন্তু সব পেশার মানুষই পাবেন না এই ছুটি।    

জানা গেছে, ৫ আগস্ট উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

জরুরি সেবার আওতায় রয়েছে- হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, বাংলাদেশ রেলওয়ে, সড়ক গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সেবাসহ অন্যান্য জরুরি সরকারি পরিষেবা।

অন্যদিকে বেসরকারি খাতের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনা ও নিজস্ব নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});