সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে তিন কন্যার সঙ্গে বাসর করলেন সেই যুবক!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

যেভাবে তিন কন্যার সঙ্গে বাসর করলেন সেই যুবক!

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা বিভাগে এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন। এমন অস্বাভাবিক বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিন বোন হিন্দু ধর্ম রীতিতে এক যুবককে বিয়ে করছেন। খবর এনডিটিভির।

ওই যুবক তার তিন বধূকে নিয়ে সাতবার আগুনের পাশ দিয়ে ঘোরেন। এরপর তাদের কপালে সিঁদুর লাগিয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তিন বোনের নাম সারোজ, সাবিত্রি এবং সন্তোষ। তাদের বাড়ি আমরোহার ধোরিয়া গ্রামে। 

কেউ কেউ বলছেন এই তিনজনের মধ্যে দুজন আপন বোন আর আরেকজন তাদের চাচাত বোন। তবে সামাজিকমাধ্যমে অনেকে বলেছেন তাদের তিনজনই আপন বোন।

আর ওই বরের নাম বিকাশ। তিনি বিক্কু নামে পরিচিত। আলোচিত এ যুবক নারীদের সোশ্যাল মিডিয়া কনটেন্টের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন।

প্রথমে অনেকে ভেবেছিলেন ওই বিয়ের বিষয়টি একটি অনলাইন ভিডিও কনটেন্ট। তবে পরবর্তীতে তিন বোন ও তাদের স্বামী জানান, তারা সত্যিই বিয়ে করেছেন। এটি কোনো কনটেন্ট নয়।

এই নারীরা জানিয়েছেন তারা একসঙ্গে বড় হয়েছেন। তাই আলাদা আলাদা বিয়ে করে একে-অপরের থেকে আলাদা হতে চাননি। তাই একজনকেই স্বামী হিসেবে গ্রহণ করেছেন।

তারা আরও বলেছেন, তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং এই বিয়ের সিদ্ধান্ত নিজেরাই নিয়েছেন।

ভিডিওতে ওই তিন বোনের একজন বলেছেন, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি এবং আলাদা থাকার কথা চিন্তাও করতে পারিনি। যখন আমরা বুঝতে পারি বিয়ে আমাদের আলাদা করে দেবে, আমরা আমাদের জীবন শেষ করে দিতে চেয়েছিলাম। 

পরে আমরা সিদ্ধান্ত নেই মরে যাওয়ার চেয়ে আমরা একজনকে বিয়ে করে একসঙ্গে থাকতে পারব। আমরা সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজ ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি।

তিন বোনের মধ্যে একজন বি-টেক ডিগ্রিতে পড়ছেন। আর বাকি দুজন দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন।

বিকাশ জানিয়েছেন, একসঙ্গে তিন বোনকে বিয়ের প্রস্তাবটি তিনি গ্রহণ করেছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তারা একসঙ্গে থাকার জন্য কতটা উদগ্রীব।

এদিকে যে মন্দিরে বিয়েটি হয়েছে সেটি হাসানপুরের মা চামুন্দা মন্দির। তবে মন্দির কর্তৃপক্ষ বিয়ের কথা অস্বীকার করেছে। 

তারা বলেছে মন্দিরটিতে সংস্কার কাজ চলায় তাদের কোনো পুরোহিত সেখানে ছিলেন না এবং এ বিয়ে সম্পর্কেও তারা কিছু জানেন না।

অনলাইনে তাদের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হিন্দু সংগঠনগুলো এ বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। 

অপরদিকে অন্যরা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের কথা, যেহেতু ওই তিনজন স্বেচ্ছায় বিয়ে করেছেন তাই এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

ভারতের হিন্দু বিবাহ আইন ১৯৫৫ অনুযায়ী বহুগামীতা নিষিদ্ধ। আইনটির পঞ্চম ধারায় বলা আছে যদি কারও জীবিত স্বামী বা স্ত্রী না থাকে ঠিক তখনই আরেকটি বিয়ে করা যাবে। একসঙ্গে একাধিক বিয়ে ও স্বামী বা স্ত্রী রাখা যাবে না।

কেউ যদি স্বামী বা স্ত্রী বেঁচে থাকা অবস্থায় আবার বিয়ে করেন তাহলে দ্বিতীয় বিয়েটি অবৈধ হিসেবে গণ্য হবে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যখন বাসর করার সময় এলো তখনি বাধে বিপত্তি। তিন কন্যার সঙ্গে তো আর এক সঙ্গে বাসর করা সম্ভব না তাই একজনকে বেঁচে নিতে হলো। লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বার যাবেন। তবে রাতের তিনভাবে তিনজনের সঙ্গে বাসর করেন সেই যুবক। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});