মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রং মিশিয়ে লাল তিল কে কালো করা দুই ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কালো রং মিশিয়ে লাল তিলকে কালো তিল করার দায়ে দুই ব্যবসায়ী কে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।টাকা পরিশোধ না করায় অভিযুক্তদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়ায় অভিযুক্তদের বসত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।এ সময় রং মেশানো ২২ বস্তা কালো তিল ও কৌটার রং জব্দ বিনষ্ট করা হয়।

অভিযুক্তরা হলেন আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাস।তারা উভয়ই তিল ব্যবসায়ী। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে রং মিশ্রিত করে ভেজাল তিল তৈরি করে আসছিলো।

ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবক্কর সিদ্দিক, নিরাপদ খাদ্য অফিসার মো: আসিফুর রহমান,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: পনিরুজ্জামান।অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।