রাজধানীতে পরকীয়া ‘প্রেমিকা’র ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন

রাজধানীতে পরকীয়া ‘প্রেমিকা’র ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন

রাজধানীতে পরকীয়া ‘প্রেমিকা’র ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন

প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:০৩ এএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

রাজধানীর মহাখালী টিভি গেইট এলাকায় পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে মামুন (৩০) নামে এক রেলওয়ে কর্মকর্তার খুন হয়েছেন। 

শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। তখন মামুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মামুনের কথিত প্রেমিকা বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, নিহত মামুন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিহাটি গ্রামের বাবুল আহমেদের ছেলে। তিনি গত ১ জুলাই থেকে বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কর্মরত আছেন।। মামুন বিবাহিত, তার স্ত্রী গ্রামে থাকেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, বনানী থেকে একজন রেলওয়ে কর্মকর্তার মরদেহ এসেছে। ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। 

নিহত মামুনের বাড়ির মালিক সুমন জানান, বিউটি আক্তার দুপুরের দিকে মামুনের বাসায় আসেন। পরে দুপুর ১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেই নারী মানুনকে ছুরিকাঘাত করেন। 

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিউটিকে আটক করে। পরে তারা আহত মামুনকে হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে মামুন মারা যান। এ ঘটনার পরপরই বিউটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

গুলশান জোনের এসি শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।