সোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদ্রাসায় ভয়াবহ বিষ্ফোরণ, ভেঙে পড়েছে দেওয়াল!

ঢাকা ইনফো২৪
জুলাই ১৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদ্রাসায় ভয়াবহ বিষ্ফোরণ, ভেঙে পড়েছে দেওয়াল!

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ০)

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা

X

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (দাখসিসি) ৮ম তলা ভবনের ৬ তলায় বৈদুতিক শর্টসার্কিট থেকে বিষ্ফোরণে দেওয়ালের বেশকিছু অংশ ভেঙ্গে যায় ও আগুন লেগে যায়। এ ঘটনায় সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।  

আহত শিক্ষার্থীরা হলেন— রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা, রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর।  

আজ সোমবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

মাদ্রাসার শিক্ষার্থী মো. আকাশ জানান, আটতলা ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে বৈদ্যুতিক বোর্ডে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে এবং সেখানে আগুন ধরে যায়। ওই সময় কক্ষে ঘুমিয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী আগুন ও বিস্ফোরণের আঘাতে আহত হয়। অন্য শিক্ষার্থীরা দ্রুত কক্ষ থেকে নিরাপদে বেরিয়ে আসে।

তিনি আরও জানান, আহত সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});